২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান নেতা গ্রেপ্তারের পর পাকিস্তানে হলব্র"ক

পাকিস্তানে শীর্ষস্থানীয় তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদার ধরা পড়ার পর বৃহস্পতিবার ইসলামাবাদ গেছেন পাক-আফগান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে শীর্ষস্থানীয় তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদার ধরা পড়ার পর বৃহস্পতিবার ইসলামাবাদ গেছেন পাক-আফগান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক। পাকিস্তানে এ বছর এটি হলব্র"কের ২য় সফর। সফরকালে সরকারি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। নিরাপত্তার বিষয়টিসহ আরও কিছু বিষয় নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে কথা বলেন। গিলানির কার্যালয় একথা বলেছে। এর আগে গণি ধরা পড়ার প্রশংসা করে হলব্র"ক আফগানিস্তানের কাবুলে সাংবাদিকদের বলেন, তালেবান বিরোধী লড়াইয়ে এটা সুস্পষ্ট অগ্রগতি। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং মার্কিন গোয়েন্দা এজেন্টরা এ মাসে করাচিতে যৌথ অভিযান চালিয়ে মোল্লা গনিকে ধরতে সক্ষম হয়। পাকিস্তানে ধরা পড়া তালেবানদের মধ্যে তিনিই সবচেয়ে বড় নেতা। পাকিস্তানি সেনাবাহিনী বুধবার জানায়, আটক তালেবান নেতার বিস্তারিত পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া গেছে যে, তিনি মোল্লা আবদুল গণি বারাদার। সেনাবাহিনী নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বুধবার বলেন, ওই এলাকায় আমরা যৌথভাবে যে প্রচেষ্টা চালাচ্ছি এটা তারই একটি বড় ধরনের সাফল্য। আবদুল গণি দীর্ঘদিন ধরে মোল্লা ওমরের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫২ ঘ.