২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস হত্যাকাণ্ডে মোসাদ জড়িত, ৯৯ শতাংশ নিশ্চিত দুবাই

হামাস কমান্ডার মাহমুদ আল-মাবহো হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত থাকার ব্যাপারে ৯৯ শতাংশ নিশ্চিত দুবাইয়ের পুলিশ প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 01:29 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

দুবাই, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামাস কমান্ডার মাহমুদ আল-মাবহো হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত থাকার ব্যাপারে ৯৯ শতাংশ নিশ্চিত দুবাইয়ের পুলিশ প্রধান। একটি পত্রিকা এ খবর প্রকাশ করে। এতে করে এ হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক বিরোধ আরও বাড়ার ঝুঁকি সৃষ্টি হল। গত জানুয়ারি মাসে দুবাইয়ের এক বিলাসবহুল হোটেল কক্ষে হামাসের সামরিক শাখার নেতা মাহমুদ আল-মাবহোকে মৃত পাওয়া যায়। ফিলিস্তিনের জঙ্গি সংগঠন হামাস অভিযোগ করে মাহমুদ হত্যার পেছনে ইসরায়েলের হাত আছে। দুবাইয়ের পুলিশ প্রধান ধানি খালফান তামিম 'দ্য ন্যাশনাল' পত্রিকাকে বলেন, "আমাদের তদন্তে প্রকাশ পেয়েছে যে, মাহমুদ আল-মাবহো খুন হওয়ার পেছনে মোসাদ জড়িত। ১০০ ভাগ না হলেও এটা ৯৯ ভাগ নিশ্চিত যে মোসাদ এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে।" এ প্রতিবেদন সম্পর্র্কে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিডগর লিবারম্যান জানান, এ হত্যাকাণ্ডের পেছনে মোসাদ জড়িত তা বিশ্বাস করার কোনও কারণ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯২৮ গ.