২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে পদত্যাগ করছেন জাতিসংঘ জলবায়ু প্রধান

জাতিসংঘের জলবায়ু প্রধান ইভো ডি বোয়ার জুলাইয়ে পদত্যাগ করছেন। তিনি কেপিএমজি কন্সালটেন্সি গ্র"পে উপদেষ্টা হিসাবে যোগ দেবেন। জাতিসংঘের জলবায়ু সচিবালয় বৃহস্পতিবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 01:10 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

লন্ডন, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---জাতিসংঘের জলবায়ু প্রধান ইভো ডি বোয়ার জুলাইয়ে পদত্যাগ করছেন। তিনি কেপিএমজি কন্সালটেন্সি গ্র"পে উপদেষ্টা হিসাবে যোগ দেবেন। জাতিসংঘের জলবায়ু সচিবালয় বৃহস্পতিবার একথা বলেছে। হতাশ করা কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের দুমাস পর বোয়ারের পদত্যাগের এ খবর এল। তার পদত্যাগ কার্যকর হবে ১ জুলাই থেকে এবং তিনি কেপিএমজি তে যোগ দেবেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা 'ইউএনএফসিসিসি' এক বিবৃতিতে একথা বলেছে। ২০০৬ সাল থেকে তিনি এ সংস্থার নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করে আসছেন। এক বিবৃতিতে বোয়ার বলেন, এ সিদ্ধান্ত নেওয়া কঠিন। কিন্তু আমি মনে করি প্রাইভেট সেক্টরে জলবায়ু এবং অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে কাজ করার নতুন চ্যালেঞ্জ নেওয়ার এটাই সময়। তিনি আরও বলেন, কোপেনহেগেন সম্মেলনে আইনি বাধ্যবাধকতামূলক স্পষ্ট কোনও চুক্তি না হলেও কার্বন নির্গমন কমানোর ব্যাপারে সম্মেলনে নেতারা যে রাজনৈতিক প্রতিশ্র"তি দিয়েছেন তা বিস্ময়কর। কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু চুক্তি করতে ব্যর্থতার সঙ্গে তার পদত্যাগের কোনও সম্পর্ক নেই বলেও জানান বোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৬ ঘ.