২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুখ হৃদপিণ্ডকেও সুস্থ রাখে

সাধারণত মনমরা মানুষের চেয়ে যেসব মানুষ অত্যুৎসাহী ও হাসিখুশী হয় তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 12:24 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

লন্ডন, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাধারণত মনমরা মানুষের চেয়ে যেসব মানুষ অত্যুৎসাহী ও হাসিখুশী হয় তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। বৃহস্পতিবার বিজ্ঞানীরা জানিয়েছেন, ইতিবাচক আবেগ অর্থাৎ, আনন্দ, উৎসাহ-উদ্দীপনা বেশি হলে হৃদরোগের ঝুঁকি কমে। যুক্তরাষ্ট্রের গবেষকরা পর্যবেক্ষণমূলক এক সমীক্ষা শেষে জানায়, প্রথমে দেখা গেছে, ইতিবাচক আবেগ এবং করোনারি হৃদরোগের মধ্যে একটি স্বাধীন সম্পর্ক রয়েছে। তবে এ ব্যাপারে কোনও চিকিৎসা পরামর্শ দেওয়ার আগে আরও বহু কাজ বাকি। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের ক্যারিনা ডেভিডসন ইউরোপীয় হার্ট জার্নালে লিখেন, "এ জায়গাটায় আমাদের আরও বহু স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যদি পরীক্ষাগুলো আমাদের ফলাফল সমর্থন করে, তবে এ ফলাফল সাংঘাতিক গুরুত্বপূর্ণ হবে। কারণ এটি চিৎিসকদের রোগ নির্ণয়ে এবং রোগীদের স্বাস্থ্যোদ্ধারে সহায়ক হবে।" ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং শিল্পোন্নত দেশগুলোতে হৃদরোগেই সর্বাধিক মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবানুযায়ী, ২০০৫ সালে বিশ্বের ৩২ শতাংশ মানুষ ডায়াবেটিস এবং হৃদরোগে মারা যায়। ডেভিডসন ও তার দল গত ১০ বছর ধরে কানাডার ১৭ শ' ৩৯ জন নরনারীর ওপর এ সমীক্ষাটি চালিয়েছেন। প্রশিক্ষিত সেবিকারা এসব অংশগ্রহণকারীর ওপর হৃদরোগের ঝুঁকি খতিয়ে দেখেন। সেইসঙ্গে ক্ষতিকর আবেগ হতাশা, শত্র"ভাব এবং উদ্বেগ এর পাশাপাশি ইতিবাচক আবেগ বলে পরিচিত আনন্দ, সুখ, উৎসাহ-উদ্দীপনা এবং প্রতিযোগী মনোভাবও মেপে দেখেন। গবেষকরা এবস ইতিবাচক আবেগের পাঁচ ধাপ পর্যন্ত র‌্যাঙ্কিংও করেন, শূন্য থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত এবং দেখেন যে এসব আবেগ হৃদরোগের ঝুঁকি ২২ শতাংশ কমায়। গবেষক ডেভিডসন জানান, তাদের প্রাপ্ত এ ফলের মাধ্যমে মানুষের ইতিবাচক আবেগ বাড়িয়ে হৃদরোগ থেকে সুরক্ষা সম্ভব। তিনি লিখেন,"অংশগ্রহণকারীদের মধ্যে যাদের ইতিবাচক আবেগ অল্প, তাদের চেয়ে যাদের একেবারেই নেই তাদের হার্ট অ্যাটাক ও হৃদরোগের ঝুঁকি ২২ শতাংশেরও বেশি।" দেখা গেছে, ধূমপান, মুটিয়ে যাওয়া, পরিবারে কারও মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকা এবং উচ্চ রক্তচাপই হৃদরোগের কারণ। তবে নতুন এ সমীক্ষায় দেখা গেছে, এসব কারণের পাশাপাশি বুদ্ধিমত্তা এবং আয়ের পরিমাণও হৃদরোগের ঝুঁকি তৈরি করে। গত সপ্তাহে প্রকাশিত এ গবেষণায় দেখা গেছে, ধূমপানের পরপরই হৃদরোগের প্রধান কারণ বুদ্ধিমত্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/ এলকিউ/১৮০৬ ঘ.