২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান নেতা মোল্লা গণি ধরা পড়ায় যুক্তরাষ্ট্রের প্রশংসা

পাকিস্তানে তালেবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা আবদুল গণি বারাদারের ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং একজন মার্কিন কূটনীতিক। মোল্লা গণি ধরা পরায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বুধবার প্রশংসা করে বলেছে এটা বড় ধরনের সাফল্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 06:38 AM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি (রয়টার্স)- পাকিস্তানে তালেবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা আবদুল গণি বারাদারের ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং একজন মার্কিন কূটনীতিক। মোল্লা গণি ধরা পরায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বুধবার প্রশংসা করে বলেছে এটা বড় ধরনের সাফল্য। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং মার্কিন গোয়েন্দা এজেন্টরা এ মাসে করাচিতে যৌথ অভিযান চালিয়ে মোল্লা গনিকে ধরতে সক্ষম হয়। পাকিস্তানে ধরা পড়া তালেবানদের মধ্যে তিনিই সবচেয়ে বড় নেতা। পাকিস্তানি সেনাবাহিনী বুধবার জানায়, আটক তালেবান নেতার বিস্তারিত পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া গেছে যে, তিনি মোল্লা আবদুল গণি বারাদার। সেনাবাহিনী নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। মার্কিন বিশেষ দূত রিচার্ড হলব্র"কও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনিও বিস্তারিত কিছু বলেননি। আফগানিস্তানের কাবুলে তিনি সাংবাদিকদের বলেন, তালেবান বিরোধী লড়াইয়ে এটা সুস্পষ্ট একটা অগ্রগতি। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বুধবার বলেন, ওই এলাকায় আমরা যৌথভাবে যে প্রচেষ্টা চালাচ্ছি এটা তারই একটি বড় ধরনের সাফল্য। এদিকে মোল্লা গণি ধরা পড়লেও তালেবানের অন্যান্য কমান্ডারকে ধরার ক্ষেত্রে পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রকে কতখানি সহায়তা করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকরা। তারা বলেছেন, গণিকে ধরার ক্ষেত্রে পাকিস্তানি নিরাপত্তা সদস্যরা সহযোগিতা করেছে। কিন্তু তালেবান বা আল কায়েদার অন্য নেতাদের ধরার ক্ষেত্রে পাকিস্তানি নিরাপত্তা সদস্যরা সহযোগিতা করবে কীনা তা এখনই বলা যাচ্ছে না। পাকিস্তান এ ব্যাপারে গড়িমসি করলে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াই ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক ব্র"ক রিডেল বলেন, পাকিস্তানিরা রাতারাতি সম্পূর্ণ বদলে যাবে এটা ভাবার কোন কারণ নেই। মোল্লা গনির ধরা পড়ার বিষয়টি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে যখন আফগানিস্তানে তালেবানের শক্ত ঘাঁটি হেলমান্দে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী তালেবানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। একজন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মোল্লা আবদুল গনি আফগানিস্তানে তালেবান তৎপরতার অন্যতম হোতা ছিলেন। তাকে আটক রাখা হলে অন্তত কিছুদিনের জন্য তালেবানের তৎপরতায় ঘাটতি তৈরি হবে এবং তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমরের জন্য ব্যক্তিগত সমস্যা তৈরি হবে। কর্মকর্তাটি আরও বলেন, আবদুল গণি দীর্ঘদিন ধরেই মোল্লা ওমরের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২২৬ঘ.