নয়াদিল্লি, ফেব্র"য়ারি ১৭ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পশ্চিমবঙ্গে প্রকাশ্য দিবালোকে পুলিশ ক্যাম্পে মাওবাদী হামলায় অন্ততপক্ষে ২৪ জন নিহত হয়েছে। পুনেতে বোমা বিস্ফোরণের মাত্র দু দিন পর এ হামলায় দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তে থাকা জঙ্গি সহিংসতা ঠেকাতে ভারতের অপারগতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
পুলিশ ক্যাম্পে এভাবে অতর্কিতে হামলা হওয়াটা ব্যর্থতারই লক্ষণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম।
পুনেতে বড় ধরনের হামলার দু দিন পর আবারও এ ধরনের হামলা এবং মাওবাদী বিদ্রোহীদের ঠেকাতে পুলিশকে অস্ত্রসজ্জিত করতে ব্যর্থতার কারণে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিম বাংলা প্রশাসনের বিরুদ্ধে জনরোষ বাড়ছে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় মাওবাদীদেরকে সবচেয়ে বড় হুমকি বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১১ঘ.
bdnews24