রিয়াদ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয় নারীকে বিয়ে করায় সৌদি আরবের রাজ দরবারের এক ধার্মিক পুলিশকে ১২০ ঘা বেত মারার শাস্তি দিয়েছে সেদেশের আদালত।
তবে শাস্তি পাওয়া ওই পুলিশের কথা, তিনি এতটা শিক্ষিত নন। তাই তিনি জানেন না যে, ইসলামে একসঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখা যায় না।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাহানের আল আহাদ আল-মাসারহা আদালতের এক কর্মকর্তা একথা জানান।
ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন,"বিচারক ওই লোককে বিশ্বাস করেননি। কেউই আসলে তাকে বিশ্বাস করেনি। আমি তো নই-ই।"
আদালত ওই ব্যক্তির ওপর ধর্মপ্রচারের কাজে নিষেধাজ্ঞা আরোপ করে, সেইসঙ্গে তাকে নামাজে ইমামতি করার ওপরও বাধানিষেধ আরোপ করা হয় এবং আগামী পাঁচ বছর তার বিদেশ সফরও করা নিষিদ্ধ হয়েছে। সেইসঙ্গে কোরআনের দুটো আয়াতও তাকে মুখস্ত করতে হবে।
ওই কর্মকর্তা জানান, পঞ্চাশ বছরের ওই ব্যক্তি সদগুণাবলী ও অনৈতিক বিষয় প্রতিরোধ কমিটির সদস্য না হলেও ওই প্রদেশের একটি প্রশাসনিক কর্মকর্তার পদে চাকরি করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯২৯ ঘ.
bdnews24