লন্ডন, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের বিমান বন্দরগুলোতে পূর্ণ দেহ তল্লাশি স্ক্যানার ব্যবহারে মানবাধিকার আইন লঙ্ঘিত হচ্ছে বলে মঙ্গলবার সংশয় প্রকাশ করেছে দেশটির ইকুয়ালিটি কমিশন।
বড়দিনে ডেট্রয়েটগামী মার্কিন বিমানে এক নাইজেরীয় নাগরিকের ব্যর্থ বোমা হামলার চেষ্টার পরপরই নতুন প্রযুক্তির এ স্ক্যানারগুলো খুব তাড়াহুড়ো করে লন্ডনের হিথ্রো এবং উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে চালু করা হয়।
অন্তর্বাসের ভেতর বিস্ফোরক নিয়ে ওই ব্যর্থ হামলার চেষ্টা চালানোর অভিযোগে গ্রেপ্তার হন উমার ফারুক আব্দুল মুতালাব।
পুরো দেহ খতিয়ে দেখার এ স্ক্যানার কাপড়ের উপর দিয়েই পুরো দেহের ছবি তোলার মাধ্যমে যে কোনও ধরনের বিস্ফোরক শনাক্ত করতে সক্ষম বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এতে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে বিঘি
bdnews24