২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৮

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের অদূরে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 06:50 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

হালে, বেলজিয়াম, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের অদূরে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এর ফলে ব্রাসেলস এবং প্যারিস ও লন্ডনের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ব্রাসেলস থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের হালে শহরের কাছে একটি রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সকালের ব্যস্ত সময়ে প্রবল তুষারপাতের মাঝে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন দুটিতে আড়াইশ' থেকে তিনশ' যাত্রী ছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০০৪৭ঘ.