মাদ্রিদ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দি শিবিরের ৫ বন্দিকে নিতে আগ্রহী স্পেন। পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল এঞ্জেল মোরাশনস সোমবার একথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ১ বছরের মধ্যে বহুল সমালোচিত ওই বন্দিশিবির বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এ সময়সীমা জানুয়ারিতেই পেরিয়ে গেছে এবং গুয়ানতানামোয় এখনও ১৯২ বন্দি রয়ে গেছে।
গত বছর মাদ্রিদ এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করার পর স্পেন গুয়ানতানামো বন্দি নিতে রাজি হয়।
কিন্তু এ মাসে ওবামা মে মাসে মাদ্রিদে স্পেনের আয়োজিত যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষে সম্পর্কের অবনতি হয়।
মোরাশনস স্পেনে নিতে ইচ্ছুক গুয়ানতানামো বন্দিদের জাতীয়তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
তিনি সাংবাদিকদের বলেন, "দেশের নিরাপত্তা ও আইনি পরিস্থিতির সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিটি আইনি নিশ্চয়তার ভিত্তিতেই বন্দিদের নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৮ ঘ.
bdnews24