২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে নির্ধারিত সময়েই বৈঠক হবে : ভারত

ভারত সরকার বলেছে, পুনের বিষ্ফোরণের ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামী ২৫ ফেব্র"য়ারি পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠেয় শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 06:44 AM

Updated : 24 Aug 2022, 06:50 PM

পুনে, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত সরকার বলেছে, পুনের বিষ্ফোরণের ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামী ২৫ ফেব্র"য়ারি পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠেয় শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। পুনের বোমা বিস্ফোরণের ঘটনার পর প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতারা বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি ভারত সরকারকে অবশ্যই বিবেচনা করতে হবে। তবে একজন সরকারি কর্মকর্তারা বলেছেন, এ বৈঠক অনুষ্ঠিত হবে। কর্মকর্তাটি বলেন, "নির্ধারিত সময়েই বৈঠক হবে। পাকিস্তানের সঙ্গে এই বৈঠকের ব্যাপারে কিছু জটিলতা আছে। কিন্তু আমাদেরকে বিষয়টি সার্বিকভাবে বিবেচনা করতে হবে। এই মুহুর্তে এ বৈঠক না হওয়ার কোন কারণ দেখি না।" বিদেশি পর্যটকের কাছে জনপ্রিয় মহারাষ্ট্রের পুনে শহরে জার্মান বেকারি রেস্তোরাঁয় শনিবারের বোমা বিস্ফোরণের পর ভারত সরকার দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এ বিষ্ফোরণে ৯ জন নিহত এবং ৬০ জনেরও বেশি লোক আহত হয়। এই বোমা বিষ্ফোরণের কারণ এখনও রহস্যাবৃত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তার মতে, এটা সন্ত্রাসীদের কাজ। মুম্বাই শহরে ২০০৮ সালের ২৬ নভেম্বরে বড় ধরনের জঙ্গি হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা। সেই ঘটনার ১৪ মাস পর মহারাষ্ট্রে ঘটল এ বোমা বিষ্ফোরণের ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৪০ঘ.