২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরানে হাফেজ রাশাদকে বিশেষ দূত করলেন ওবামা

হোয়াইট হাউসের কর্মকর্তা রাশাদ হাসানকে মুসলিম বিশ্বের নতুন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মুসলিম বিশ্বের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক গভীর করতেই কোরানে হাফেজ রাশদকে এ নিয়োগ দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 11:52 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

দোহা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হোয়াইট হাউসের কর্মকর্তা রাশাদ হাসানকে মুসলিম বিশ্বের নতুন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মুসলিম বিশ্বের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক গভীর করতেই কোরানে হাফেজ রাশদকে এ নিয়োগ দিলেন তিনি। শনিবার দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ইসলামিক ওয়ার্ল্ড ফোরামে পাঠানো এক বার্তায় ওবামা একথা জানিয়েছেন। এ সময় ওবামা রাশাদের প্রশংসা করে বলেন, "একজন সফল আইনজীবী এবং হোয়াইট হাউসের বিশ্বস্ত কর্মকর্তা হিসাবে রাশাদ হাসান মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নে মূল ভূমিকা রেখেছেন। কোরানে হাফেজ হিসাবেও আমেরিকান মুসলিম কমিউনিটির সম্মানিত সদস্য তিনি।" নতুন দায়িত্ব গ্রহণের জন্য রাশাদকে ধন্যবাদও জানান ওবামা। ৫৬ সদস্যের অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন রাশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৯ ঘ.