২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমে ছ্যাঁকার প্রতিশোধ নিন গোবরে

ফ্রান্সের এক কৃষক প্রেমে ছ্যাঁকা খাওয়া তরুণ তরুণীদের কাছে প্যাকেট প্যাকেট গোবর বিক্রি করে রীতিমতো ফুলে ফেঁপে উঠছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 10:27 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

প্যারিস, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের এক কৃষক প্রেমে ছ্যাঁকা খাওয়া তরুণ তরুণীদের কাছে প্যাকেট প্যাকেট গোবর বিক্রি করে রীতিমতো ফুলে ফেঁপে উঠছেন। মাত্র ১৪ ইউরোর বিনিময়ে তিনি সুন্দর একটি গিফ্ট প্যাকেটে গোবর ভরে দিচ্ছেন, যাতে করে এসব ক্ষুব্ধ তরুণ-তরুণী ভালবাসা দিবসে তাদের প্রাক্তন প্রেমিক প্রেমিকার উপর দারুণ প্রতিশোধ নিতে পারে। ওলিভার লেগ্র্যান্ড নামের ওই চতুর কৃষক বাড়ির গোয়াল ঘর থেকে গত তিন মাসে এ বাবদ ৬শ'টির বেশি প্যাকেট বিক্রি করে ফেলেছেন। এমন একটি অভিনব উপায় আবিষ্কার করে লেগ্র্যান্ড এর স্বপক্ষেও দারুণ যুক্তি দাঁড় করেছেন,"ভাবুন তো, একটি অল্প বয়সী তরুণীকে তার প্রেমিক আঘাত দিয়ে সটকে পড়েছে। সে জানেও না কীভাবে এর প্রতিশোধ নিতে হবে। তাই আপনাকে যদি কেউ পরিত্যাগ করে, তবে এক প্যাকেট গোবর পাঠিয়ে প্রতিশোধ নিন। ভ্যালেনটাইন'স ডেতে এ রকম একটি দুর্গন্ধযুক্ত চিঠিই আসলে তার প্রাপ্য।" গোবর বিক্রির জন্য লেগ্র্যান্ড এবং রজার কমবোট্টি মিলে ফুমিয়ার ডট কম নামের একটি কোম্পানিও খুলে বসেছেন। প্যাকেটের সঙ্গে তারা একটা স্লোগানও জুড়ে দিয়েছেন, "গোলাপ লাল, ভায়োলেট নীল" তাই যে আপনাকে ছেড়ে গেছে, তার উত্তর দিন গু ছুঁড়ে মেরে।" ভাবুন, আপনি এখন কী করবেন? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬২১ ঘ.