২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনেতে বোমা বিষ্ফোরণ: পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বাকে সন্দেহ

ভারতে পুনের রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ভারতের শীর্ষস্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা রোববার এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 09:27 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

পুনে, ভারত, ফেব্র"য়ারি ১৪ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে পুনের রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ভারতের শীর্ষস্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা রোববার এ কথা বলেছেন। পুনের জার্মান বেকারি রেস্তোরাঁয় শনিবার সন্ধ্যায় এই বোমা বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়। নিহতদের মধ্যে ৬ জন ভারতীয় বলে নিশ্চিত হওয়া গেছে। ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর ভারতে এটাই সবচেয়ে বড় ধরনের বোমা বিষ্ফোরণের ঘটনা। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাটি রয়টার্সকে বলেন, এ ঘটনায় লস্কর-ই-তৈয়বাকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। মুম্বাইয়ে হামলার জন্য এই জঙ্গি গোষ্ঠীকেই দায়ী করা হয়। মহারাষ্ট্রের একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একটি টিভি চ্যানেলকে বলেন, ইন্ডিয়ান মুজাহিদিন নামের একটি ভারতীয় জঙ্গি গোষ্ঠী পুনের বোমা হামলার সঙ্গে জড়িত কীনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই গোষ্ঠীটি এর আগে ভারতের বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছিলো। স্বরাষ্ট্রমন্ত্রী পলানিয়াপ্পন চিদাম্বরম বলেছেন, বিদেশি পর্যটক সমাগমের কারণে পুনে সবসময় গোয়েন্দা কর্মকর্তাদের নজরদারির মধ্যে থাকে। ফলে জায়গাটি জাঙ্গিদের লক্ষ্যস্থল নাও হতে পারে বলে ধারণা করা হয়েছিলো। তিনি সংবাদিকদের বলেন, "কোনকিছুকেই বাতিন করে দেওয়া যায় না। কোনকিছুই বাতিল করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।" চিদাম্বরম আরও বলেন, এখানে গোয়েন্দারা ব্যর্থ হয়েছেন এমনটা বলা যাবে না। কারণ, এই বিশেষ এলাকাটি অনেকদিন ধরেই নজরদারিতে রয়েছে এবং এটি শান্ত এলাকা। কিন্তু এখানেই পেতে রাখা বোমার বিষ্ফোরণ ঘটলো। বিশে