পুনে, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পুনেতে শনিবার সন্ধ্যায় জনাকীর্ণ একটি রেস্তোরাঁয় বোমা বিষ্ফোরণে ৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে।
এ ঘটনার পর দেশের সকল বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভারত সফররত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
ভারত ও পাকিস্তান ২৫ ফেব্র"য়ারি নয়াদিল্লিতে বৈঠকে বসার ঘোষণা দেওয়ার একদিন পর এ বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
পুলিশ জানায়, প্রযুক্তি, শিক্ষা ও আবাসন বানিজ্যের জন্য সুপরিচিত নগরী পুনে বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। শনিবার সন্ধ্যার দিকে নগরীর জার্মান বেকারি রেস্তোরাঁটি ছিলো লোকজনে ভর্তি। সন্ধ্যায় সেখানে বোমার বিষ্ফোরণ ঘটে।
রেস্তোরাঁটি ইহুদি এবং ইউরোপীয় পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। পুলিশ জানায়, রেস্তোরাঁয় একটি ব্যাগের মধ্যে বোমাটি লুকানো ছিলো। বিস্ফোরণে রেস্তোরাঁর জানালা উড়ে যায় এবং ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
রোস্তোরাঁর কর্মী বিনোদ ঢালে বলেন, বিকট শব্দ শুনে আমরা সেখানে দৌড়ে যাই।
মহারাস্ট্রের উপমুখ্যমন্ত্রী চাগান ভুজবল বলেছেন, ভারতের ওপর এটা একটা সন্ত্রাসী হামলা।
পুলিশ প্রথমে জানায়, বিস্ফোরনে চারজন বিদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। পরে মহারাষ্ট্র রাজ্য সরকার জানায়, পুলিশের দেওয়া এ তথ্য ঠিক নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১২৫ঘ.
bdnews24