২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চাই : জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। তিনি শনিবার ইসলামাবাদে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 05:47 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। তিনি শনিবার ইসলামাবাদে এ কথা বলেন। পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জারদারি বলেন, তার দেশ ভারতের সঙ্গে একটি অর্থবহ ও ফলপ্রসূ আলোচনা চায়। জারদারি বলেন, কাশ্মীরসহ সকল বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য শান্তি প্রক্রিয়া পুরোদমে শুরু হোক-এটাই পাকিস্তান আশা করে। দু দেশের কল্যাণের জন্য এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য দু দেশের মধ্যে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক অত্যন্ত জরুরি। প্রেসিডেন্ট জারদারি এমন এক সময়ে এ কথা বলেছেন যখন আগামী ২৫ ফেব্র"য়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনীতিক পর্যায়ে শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের নয়াদিল্লিতে এ আলোচনা অনুষ্ঠিত হবে। পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালানোর পর ভারত শান্তি প্রক্রিয়া স্থগিত করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও পররাষ্ট্র সচিবরা ২৫ ফেব্র"য়ারির বৈঠকে যোগ দেবেন। বিবৃতিতে বলা হয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী গিলানি সেদেশের পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের প্রতিনিধিদল সকল বিরোধপূর্ণ বিষয় আলোচনায় উপস্থাপন করবে। এর আগে ভারত শান্তি ও নিরাপত্তায় বিঘ