বার্লিন, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইন ইলেভেন পরবর্তী যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রতি অসহিষ্ণুতা নিয়ে নির্মিত শাহরুখ খানের নতুন ছবির পরিচালক করন জোহর শুক্রবার জানিয়েছেন, অতীতের যে কোনও বলিউডি ছবির চেয়ে 'মাই নেম ইজ খান' অনেক বেশি দর্শক টানবে।
জোহর রয়টার্সকে জানান, তিনি নিশ্চিত, বলিউডের বক্স অফিসে ঝড় তুলবে তার এ নতুন ছবি।
নাইন ইলেভেনের পরবর্তী সময়ে আমেরিকানদের মধ্যে ক্রমেই বাড়তে থাকা মুসলিম বিদ্বেষ যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় এক সুখী মুসলমান পরিবারে কীভাবে ভয়ানক পরিস্থিতি ডেকে আনে, তাই দেখানো হয়েছে এ ছবিতে।
বার্লিন চলচ্চিত্র উৎসবে 'মাই নেম ইজ খান' এর প্রিমিয়ার শো শেষে জোহর বলেন, "আমি এই ছবিটি বানিয়েছি একটা গল্প বলতে এবং এ বিষয়বস্তু যদি ব্যাপকভাবে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তবে কেন নয়? প্রতিটি চলচ্চিত্র নির্মাতার স্বপ্ন থাকে তার ছবিটাকে বিপুল সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে, যাতে অনেকেই ছবিটি দেখতে পারে। এটাই আমার স্বপ্ন।"
ছটিটি ইংরেজি এবং হিন্দি দুটো ভাষায় নির্মাণ করা হয়েছে। যেখানে মূল চরিত্র অটিজমে আক্রান্ত রিজওয়ানের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান।
শাহরুখ প্রেমে পড়েন স্বামী পরিত্যাক্তা কাজলের। কাজল একটি সেলুন চালান। তাদের জীবন সুখে শান্তিতে কাটতে থাকে। নাইন ইলেভেনে নিউইয়র্কে টুইন ট্ওায়ারে জঙ্গিদের আত্মঘাতী হামলার পরপরই নাটকীয়ভাবে পাল্টে যায় দৃশ্যপট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫৪৫ঘ.
bdnews24