২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগের চুক্তি স্বাক্ষরে সাড়া দিচ্ছে না ভারত ও চীন

বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর জন্য প্রনীত কোপেনহেগেন চুক্তিতে স্বাক্ষর করার আহবানে সাড়া দিচ্ছে না ভারত ও চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 09:15 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর জন্য প্রনীত কোপেনহেগেন চুক্তিতে স্বাক্ষর করার আহবানে সাড়া দিচ্ছে না ভারত ও চীন। গত ডিসেম্বরে কোপেনহেগেনে জাতিসংঘ আয়োজিত শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও উন্নয়নশীল দেশগুলোর নেতারা বৈঠকের পর কোপেনহেগেন চুক্তির কথা ঘোষণা করেন। এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর সারিতে শরিক হবে কী না সে ব্যাপারে চীন ও ভারত প্রকাশ্যে কোন কথা বলেনি। শুক্রবার ভারতের এক কর্মকর্তা বলেন,"এ ব্যাপারটা এখনও বিবেচনাধীন আছে।" ভারতের কর্মকর্তারা জানান, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিবালয় এক চিঠিতে নয়াদিল্লিকে এ ব্যাপারে ১০ ফেব্র"য়ারির মধ্যে তাদের অবস্থান জানাতে বলেছিলো। নয়াদিল্লির মতো বেইজিংও কোপেনহেগেন চুক্তি সমর্থন করেছে। তবে চীন এ সনদে স্বাক্ষর করবে কী না সে ব্যাপারে কিছু জানায়নি। এ পর্যন্ত জাতিসংঘের সদস্য ১৯৪ টি দেশের মধ্যে ৮০টি দেশ এতে স্বাক্ষর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫০৭ঘ.