২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবসেনার প্রতিক্রিয়ায় আমি মর্মাহত : শাহরুখ খান

বলিউড তারকা শাহরুখ খান বলেছেন, পাকিস্তানি ক্রিকেটারদের সমর্থন করে কথা বলায় শিবসেনা যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে 'মর্মাহত' এবং 'ভীত'। শুক্রবার বার্লিনে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'মাই নেম ইজ খান' এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 07:19 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

বার্লিন, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বলিউড তারকা শাহরুখ খান বলেছেন, পাকিস্তানি ক্রিকেটারদের সমর্থন করে কথা বলায় শিবসেনা যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে 'মর্মাহত' এবং 'ভীত'। শুক্রবার বার্লিনে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'মাই নেম ইজ খান' এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে তিনি একথা বলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহনকে সমর্থন করে শাহরুখ খান ভারতীয় উগ্রপন্থি হিন্দু দল শিব সেনার চরম রোষে পড়েছেন। শিব সেনার সমর্থকরা শাহরুখের এই সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শণ করে এবং শাহরুখ অভিনীত সিনেমা মাই নেম ইজ খানের পোস্টার ছিঁড়ে ফেলে। তাদের হামলার আশঙ্কায় মুম্বাইয়ে সিনেপ্লেক্সগুলো এই সিনেমার প্রদর্শনী বন্ধ রেখেছে। পুলিশ এক হাজারেরও বেশি শিবসেনা কর্মীকে আটক করেছে এবং সিনেমা হলগুলোর নিরাপত্তা জোরদার করেছে। বার্লিনে শাহরুখ সাংবাদিকদের বলেন, তিনি চাইছেন পরিস্থিতি দ্রুত শান্ত হোক। তিনি বলেন, "আমি সত্যিকারভাবেই সবাইকে খুশি দেখতে চাই। আমি দেশে ফিরে যাওয়ার আগেই সবাই শান্ত হবেন সেটাই আমি দেখতে চাই। " তিনি আরও বলেন, "আমি কোনো আগ্রাসন, কোনো সমস্যা চাই না। আর যখন এসব বিষয় ঘটে তখন আমি খুবই অস্বস্তি বোধ করি ও ভীত হয়ে পড়ি এবং আঘাত পাই।" ১২ ফেব্র"য়ারি মুম্বাইয়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৩১৫ঘ.