২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করছে গুগুল

জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোম্পানি গুগুল অতি দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে। এতে করে যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগ কোম্পানিগুলো ওয়েবে ঢোকার ওপর নিয়ন্ত্রণ শিথিল করতে চাপের মুখে পড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 01:00 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

সান ফ্রান্সিসকো/ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোম্পানি গুগুল অতি দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে। এতে করে যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগ কোম্পানিগুলো ওয়েবে ঢোকার ওপর নিয়ন্ত্রণ শিথিল করতে চাপের মুখে পড়তে পারে। নেটের নিরপেক্ষতা ইস্যুতে যুক্তরাষ্ট্রের টেলিফোন অ্যান্ড টেলেক্স কোম্পানি এবং ভেরিজন কমিউনিকেশন্স এর মতো অনেক কোম্পানির সঙ্গেই গুগুলের সম্পর্ক কমছে। কারণ গুগুল চাইছে কোম্পানিগুলো তাদের ভোক্তাদের ইচ্ছানুসারে ওয়েব ব্যবহারের সুযোগ করে দিক। কিন্তু কোটি কোটি ডলার ব্যয়ে গড়ে তোলা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয় কোম্পানিগুলো। তাই পরীক্ষামূলক সুপার ফাস্ট ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করে এ প্রবণতা ভাঙতে চায় গুগুল। বুধবার গুগুল জানায়, দেশব্যাপী তারা কোনও নেটওয়ার্ক তৈরি করতে চায় না তবে তাদের লক্ষ্য ৫০ হাজার থেকে ৫ লাখ মানুষের জন্য প্রতিযোগিতামূলক দামে একটি পরীক্ষামূলক নেটওয়ার্ক গড়ে তোলা এবং এর গতি হবে বর্তমানের চেয়ে একশ' গুণ বেশি। গুগুলের পিআরটিএম পরামর্শক ড্যানিয়েল হেইস বলেন," আরও খুলে বলতে গেলে গুগুল আসলে নেটের ক্ষেত্রে নিরপেক্ষতার জন্য এটা করছে।" নতুন নেটওয়ার্ক ভোক্তাদের সন্তোষজনক পারফরম্যান্স দিতে সক্ষম হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৪৩ ঘ.