মস্কো, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান উচ্চ-সমৃদ্ধ পরমাণু জ্বালানি তৈরির পথে এগুনোয় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যথার্থতা আরও বেড়েছে। রাশিয়া বুধবার একথা বলেছে।
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াকোভ ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে একথা বলেন।
তিনি ইন্টারফ্যাক্সকে এও বলেন যে, পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে চাপ দিয়ে ইরানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে সমর্থন আদায়ের চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এলকিউ/২১১০ ঘ.
bdnews24