২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় ফনসেকা গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ-সংঘর্ষ

শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী জেনারেল শরথ ফনসেকা গ্রেপ্তারের বিরুদ্ধে বুধবার বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার বিরোধীর সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 01:44 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

কলোম্বো, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী জেনারেল শরথ ফনসেকা গ্রেপ্তারের বিরুদ্ধে বুধবার বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার বিরোধীর সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে পার্লামেন্ট নির্বাচন ডাকার পরপরই এ বিক্ষোভ-সংঘর্ষ হল। পুলিশ সরকার সমর্থক ও বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ব্যবহার করে। সুপ্রিম কোর্টের বাইরে বিরোধী ও ক্ষমতাসীন সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়। সুপ্রিম কোর্টের কর্মকর্তারা একথা জানান। ফনসেকার এক সমর্থক কে এইচ ইন্দ্রানি বলেন," আমরা জেনারেল ফনসেকা আটকের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে এসেছি। কিন্তু সরকারের সমর্থকরা আমাদের আক্রমণ করেছে।" তারা পুলিশের সামনে আমাদের দিকে পাথর ছুড়ে মেরেছে, কাঁচের বোতল ছুড়েছে। উলে