ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানি তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ যে আর বেঁচে নেই- এ সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য আছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।
বুধবার পাকিস্তান দাবি করেছে, তাদের কাছে থাকা তথ্যমতে, মেহসুদ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে আহত হয়ে পরে মারা যান।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিক রয়টার্সকে বলেন,"আমার কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে তিনি মারা গেছেন। তবে আমার কাছে এ বিষয়ের কোনও নিশ্চয়তা নেই।"
তবে এক ঊর্ধ্বতন কমান্ডারসহ দুই তালেবান কর্মকর্তা এদিন সকালে রয়টার্সের কাছে হাকিমুল্লাহর মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ
bdnews24