২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোরের কীর্তি!

জার্মানির হ্যামেলিন শহরের এক জুয়ার বোর্ড থেকে অভিনব কায়দায় মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে এক চোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 06:43 PM

বার্লিন, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির হ্যামেলিন শহরের এক জুয়ার বোর্ড থেকে অভিনব কায়দায় মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে এক চোর। ওই চোর জুয়ার আসরের উপস্থিত লোকজনকে কফি পূর্ণ কাপের ভয় দেখিয়ে টাকাকড়ি নিয়ে সটকে পড়ে বলে মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন," চোর এক ভদ্রমহিলার গায়ে কফি ঢেলে দেওয়া নয় বরং কাপ দিয়ে মারতে যায়।" মাত্রই ধোঁয়া ওঠা কফির অর্ডার দিয়ে ২৬ বছর বয়স্ক ওই তরুণ চোর ভয় দেখিয়ে ক্যাশ বাক্স খুলতে বাধ্য করে এবং টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। তবে পুলিশ জানাতে পারেনি, ওই চোর কী পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছে। তবে তারা জানায় চোর একাকী জুয়ার আসরে এসেছিল। মুখপাত্র বলেন,"আমরা চাই না এ কাজে অন্যরাও উৎসাহিত হোক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৪ ঘ.