তেহরান, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরান মঙ্গলবার ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ করার মধ্য দিয়ে গবেষণা চুল্লির জন্য উচ্চ-মাত্রার পরমাণু জ্বালানি তৈরির কাজ শুরু করেছে। এক কর্মকর্তা একথা বলেছেন।
এতে করে ইরানের ওপর নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা বাড়বে। চিকিৎসাক্ষেত্রে গবেষণা চুল্লির জন্য ইরান রোববার ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধকরণ শুরু করবে বলে ঘোষণা দেয়।
এতে করে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু জ্বালানির বিনিময়ে কম সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর চুক্তি লঙ্ঘিত হয়েছে।
ইরানের আণবিক শক্তি সংস্থার এক মুখপাত্র আলী শিরজাদিয়ান মঙ্গলবার বলেছেন, "আমরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধিদের সামনে প্রারম্ভিক কাজ শুরু করেছি।"
তিনি রয়টার্সকে বলেন, এই উৎপাদনের কথা রাত ১ টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে আণবিক শক্তি সংস্থার প্রধান ড আকবর সালেহির।
ইরানের আরবি-ভাষার রাষ্ট্রীয় টেলিভিশন আল আলম এর আগে বলেছে, নাতাঞ্জ পরমাণু প্ল্যান্টে ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু হয়েছে।
ইরান স
bdnews24