সিউল, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল আবারও পরমাণু অস্ত্র প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। এ ব্যাপারে আলোচনার জন্য তিনি শীর্ষস্থানীয় একজন দূতকে চীন পাঠিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
কিম জং-ইল এর আগেও এ ধরনের প্রতিশ্র"তি দিয়েছেন এবং শেষ পর্যন্ত তা রক্ষা করেননি। বিশ্লেষকরা বলছেন, গতবছর পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘের অবরোধ আরোপের মধ্য দিয়ে দেশটির উপর ক্রমাগত চাপ বাড়ছে। এছাড়া দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ায় মূদ্রস্ফীতি ঘটেছে এবং নাগরিক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
উত্তর কোরিয়ার শীর্ষস্থানীয় পরমাণু বিষয়ক আলোচক কিম কিয়ে-কুয়ান মঙ্গলবার চীনের বেইজিংয়ে পৌঁছেছেন। স্থবির হয়ে যাওয়া ৬ দেশীয় পরমাণু আলোচনা তার এই সফরের মধ্য দিয়ে পুনরায় শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
সিউলের নিকটস্থ গবেষণা প্রতিষ্ঠান সেজং ইনস্টিটিউটের সিনিয়র ফেলো চেয়ং সেয়ং-চাং বলেন, কিম কিয়ে-কুয়ানের সফরে এটাই প্রতীয়মান হচ্ছে যে, পরমাণু আলোচনা আবার শুরু করার ব্যাপারে কিছু সমঝোতা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৪১৫ঘ.
bdnews24