বেইজিং, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনলাইন জুয়া শিল্পকে সমূলে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছে চীন। পাশাপাশি যেসব ব্যাঙ্ক এবং ওয়েবসাইট এর পৃষ্ঠপোষকতা করছে, তারাও এ পরিকল্পনার বাইরে নেই বলে জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ অভিযানে অনলাইন জুয়ার বড় বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদন্তের মাধ্যমে জুয়া আয়োজনকারী দেশি এবং বিদেশি গ্র"পগুলোকে ছুঁড়ে ফেলা হবে। সেইসঙ্গে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
অনলাইন জুয়া বিরোধী এ অভিযান পরিচালিত হবে ফেব্র"য়ারি থেকে আগস্ট পর্যন্ত। সুপ্রীম কোর্ট, প্রচারণা ব্যুরো, কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়সহ চীন সরকারের আটটি বিভাগ এ অভিযান পরিচালনা করবে।
১৯৪৯ সালে চীনের শাসনক্ষমতায় কমিউনিস্টরা আসার পর থেকেই চীনে জুয়া নিষিদ্ধ। শুধু রাষ্ট্র পরিচালিত লটারি ছাড়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩৩৫ঘ.
bdnews24