২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রীর ৬ বছরের জেল

ইরানের সাবেক সংস্কারপন্থী উপপরাষ্ট্রমন্ত্রী ৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ইরানে গত বছরের বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িত থাকার দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। আইএসএনএ বার্তা সংস্থা সোমবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 03:46 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

তেহরান, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সাবেক সংস্কারপন্থী উপপরাষ্ট্রমন্ত্রী ৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ইরানে গত বছরের বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িত থাকার দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। আইএসএনএ বার্তা সংস্থা সোমবার একথা বলেছে। আইএসএএ বলেছে, উপপররাষ্ট্রমন্ত্রী মহসীন আমিনজাদেহ এর আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বলেছে, তাকে অবৈধ সমাবেশে অংশগ্রহণ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আমিনজাদেহ বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভির কট্টর সমর্থক। তিনি বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও ইরানের ইসলামিক সরকার ব্যবস্থার বিরুদ্ধে প্রচার চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩০ ঘ.