২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রে ফেডারেল দপ্তর বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তুষারপাতের কারণে ওয়াশিংটনে সোমবার ফেডারেল সরকারের দপ্তরগুলো বন্ধ ঘোষণা করা হয়। বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ লোকজনকে এই দুর্যোগে ঘর থেকে না বেরুনোর পরামর্শ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 07:12 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৮ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তুষারপাতের কারণে ওয়াশিংটনে সোমবার ফেডারেল সরকারের দপ্তরগুলো বন্ধ ঘোষণা করা হয়। বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ লোকজনকে এই দুর্যোগে ঘর থেকে না বেরুনোর পরামর্শ দিয়েছে। দেশটির ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে নিউ জার্সি পর্যন্ত এলাকায় প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে। পুলিশ বলেছে, তুষারপাত জনিত দুর্ঘটনায় ভার্জিনিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটন থেকে নিউইয়র্ক পর্যন্ত মধ্য-আটলান্টিক এলাকা তুষারের আচ্ছাদনে ঢাকা পড়েছে। কোথাও কোথাও ২০ থেকে ৩৮ ইঞ্চি পর্যন্ত পুরু বরফের আস্তরণ পড়েছে। ওয়াশিংটনের অনেক এলাকায় দুই ফুট পর্যন্ত পুরু বরফ জমে গেছে। সেখানে রাস্তা থেকে বরফ সরানোর চেষ্টা চলছে। শত শত ট্রাক রাস্তা থেকে বরফ সরানোর কাজে নেমে পড়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার নতুন করে আরও একটি তুষারঝড় আঘাত হানতে পারে। কয়েক দশকের মধ্যে ওয়াশিংটনে এ ধরনের তুষার ঝড়ের নজির নেই। ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেনটি স্থানীয় টেলিভিশনে বলেছেন, এতো তুষারপাত ঘটেছে যে আমাদের অনেকেই এরকম তুষারপাত সারা জীবনে দেখেননি। যুক্তরাষ্ট্র সরকারের অফিস অব দি পার্সোনেল ম্যানেজমেন্ট রোববার এক ঘোষণায় জানায়, ওয়াশিংটন এলাকায় ফেডারেল এজেন্সিগুলো সোমবার বন্ধ থকবে। কেবল জরুরি সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মীরা কাজে যোগ দেবেন। স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, ওয়াশিংটন এলাকায় এক লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুতবিহীন রয়েছে। পেপকো বিদ্যুত কোম্পানির কর্মকর্তারা জানান, তাদের প্রায় ৬৪ হাজার গ্রাহক বিদ্যুত পাচ্ছেন না। ডোমিনিয়ন পাওয়ার কোম্পানি বলেছে, তাদের প্রায় ২৯ হাজার গ্রাহক বিদ্যুতবিহীন রয়েছেন। পেপকো জানায়, ওয়াশিংটন এবং পার্শ্ববর্তী প্রিন্স জর্জ কাউন্টি ও মেরিল্যাণ্ডে শিগগিরই বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে। তবে মন্টগোমেরি কাউন্টিতে বিদ্যুত দিতে দেরি হতে পারে। পেপকো আরও জানায়, তাদের কর্মীরা বিদ্যুত সরবরাহ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বরফের কারণে তা পারা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৩০০ঘ.