২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আবার মেলামিনযুক্ত গুঁড়ো দুধ

চীনে গুঁড়ো দুধে আবার মেলামিন পাওয়ায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দুগ্ধ খামারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন খামার থেকে মেলামিনযুক্ত প্রায় ৭২ টন গুঁড়ো দুধ আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 06:16 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

বেইজিং, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে গুঁড়ো দুধে আবার মেলামিন পাওয়ায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দুগ্ধ খামারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন খামার থেকে মেলামিনযুক্ত প্রায় ৭২ টন গুঁড়ো দুধ আটক করা হয়েছে। চীনে ২০০৮ সালে বিষাক্ত মেলামিনযুক্ত গুঁড়ো দুধ খেয়ে কমপক্ষে ছয় জন শিশু মারা যায়। মেলামিন একটি একটি রাসায়নিক যৌগ যা প্লাস্টিকের বিকল্প শিল্প কারখানায় বা সার হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন পরীক্ষায় প্রোটিনের উচ্চমাত্রা দেখানোর জন্য খাদ্যদ্রব্যে মেলামিন মেশানো হয়। সোমবার চীনের একটি দৈনিক পত্রিকায় দুগ্ধ খামারগুলো বন্ধ করে দেয়ার কথা জানিয়ে বলা হয়, এখনো মেলামিনযুক্ত প্রায় ১০০ টন গুঁড়ো দুধ বাজারে রয়েছে। চীনে গত কয়েক মাসে বেশ কয়েকবার গুঁড়ো দুধে মেলামিন পাওয়া যায়। এগুলোর মধ্যে পুরনো দুধের কিছু নমুনা ছিলো। গুঁড়ো দুধে মেলামিন পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরও পুরনো দুধ ধ্বংস করা হয়নি। নিংজিয়ার স্থানীয় সরকারের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এই প্রদেশের তিয়ানতিয়ান ডেইরি কোম্পানি লিমিটেড মেলামিনযুক্ত ১৭০ টন গুঁড়ো দুধ প্যাকেটজাত করে বাজারে ছাড়ে। গত সপ্তাহে নিংজিয়ার পাশ্ববর্তী সাংজি প্রদেশে দুধে মেলামিন মিশিয়ে বাজারজাত করার দায়ে একটি দুগ্ধখামার থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। মেলামিন মিশ্রিত দুধ বিক্রির অভিযোগে গত বছর সাংহাই পান্ডা ডেইরি কোম্পানি বন্ধ করে দেওয়া হয়। এর সঙ্গে সংশ্লিষ্ট থাকায় 'নিংজিয়া পান্ডা' দুগ্ধ খামারও বন্ধ করে দেয়া হয়। তবে স