মিউনিখ, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার গ্রামে গ্রামে আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনীর সেনা অভিযান বন্ধ করাসহ আফগান হতাহতের ঘটনা পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন।
মিউনিখের নিরাপত্তা সম্মেলনে কারজাই বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আফগানিস্তানের গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে নয় বলেই আমরা বিশ্বাস করি। আমরা মনে করি, সন্ত্রাসের বিরুদ্ধে এ যুদ্ধ আফগান সীমানা পেরিয়ে জঙ্গিদের আস্তানায় আস্তানায়, প্রশিক্ষণ শিবিরে, তাদের উদ্বুদ্ধকরণ এবং অর্থনৈতিক উৎসের মূলে আঘাত হানায়।"
"আর তাই আফগানিস্তানের গ্রামে গ্রামে অভিযান বন্ধ করাটাই সর্বাগ্রে আফগান জনগণের কাম্য। রাতে আফগানিস্তানের বাড়িতে বাড়িতে তল্লাশি, বাড়িতে বাড়িতে ধরপাকড় বন্ধ হওয়া চাই।"
কারজাই বলেন, আফগানিস্তানের বিচারবিভাগের স্বাধীনতা অবিলম্বে ফিরে আসতে হবে।
তিনি আরও বলেন, স
bdnews24