২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডস এ কারাগার ভাড়া!

গল্প উপন্যাসে থাকলেও থাকতে পারে, কিন্তু বাস্তবে যা ঘটেনি তেমনটিই এবার ঘটেছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস এ। নেদারল্যান্ডস সরকার প্রথমবারের মতো বেলজিয়ামের কাছে তাদের খালি পড়ে থাকা কারাগারকক্ষ লিজ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 12:37 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

টিলবার্গ, নেদারল্যান্ড, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গল্প উপন্যাসে থাকলেও থাকতে পারে, কিন্তু বাস্তবে যা ঘটেনি তেমনটিই এবার ঘটেছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস এ। নেদারল্যান্ডস সরকার প্রথমবারের মতো বেলজিয়ামের কাছে তাদের খালি পড়ে থাকা কারাগারকক্ষ লিজ দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর টিলবার্গের কয়েদখানা বেশিরভাগ সময় এমনিতেই খালি পড়ে থাকে। তাই বেলজিয়ামের ৫০০ কয়েদিকে কারাগার কক্ষে নিতে রাজি হয়েছে নেদারল্যান্ডস। তিন বছরের এ চুক্তি অনুযায়ী, ডাচ সরকার বেলজিয়ামের কাছ থেকে বছরে ৩০ মিলিয়ন ইউরো ( ৪১ দশমিক ১৪ মিলিয়ন ডলার) ভাড়া পাবে। এত বেশি ভাড়া দিতে বেলজিয়ামও গররাজি না। কারণ, তাদেরও ভীড়াক্রান্ত কয়েদখানা নিয়ে করুণ দশা। সেকারণেই বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রম্পুই গত বছর এ ধরনের উদ্যোগ নিতে বাধ্য হন। কারণ, বেলজিয়ামের নতুন কয়েদখানা চালু হতে ২০১২ পর্যন্ত সময় লেগে যাবে। কারাগার ভাড়া উপলক্ষে চুক্তি অনুষ্ঠানে ডাচ বিচার উপমন্ত্রী নেবাহাট আলবাইরাক নেদারল্যান্ডস ও বেলজিয়ামের পতাকার রঙের ফিতায় মোড়া এক হাত সমান লম্বা রূপকধর্মী কারাগারের চাবিটি বেলজিয়ামের বিচারমন্ত্রী স্তেফান ডি ক্লার্কের কাছে হস্তান্তর করেন। আলবেইরাক বলেন, "আমরা কোনও মুনাফা করছি না। স্বল্প সময়ে অনেক বেশি কারাগার নির্মাণের পাশাপাশি অপরাধ প্রবণতা কমে যাওয়ার কারণে আমাদের ধারণক্ষমতা এত বেশি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮২৬ ঘ.