অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে : মেদভেদেভ
ন্যাটোর সমপ্রসারণকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গন্য করে রাশিয়ার প্রনীত নতুন সামরিক ডকট্রিনকে অনুমোদন করেছেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি শুক্রবার এই ডকট্রিন অনুমোদন করে জোর দিয়ে বলেন, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার তাদের রয়েছে।
