২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা দূত, আটক মার্কিনি মুক্ত

চীনা কমিউনিস্ট পার্টির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। নিরস্ত্রীকরণ আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে চাপ দিতেই তার এ সফর। শুক্রবার দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 12:37 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

সিউল, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা কমিউনিস্ট পার্টির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। নিরস্ত্রীকরণ আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে চাপ দিতেই তার এ সফর। শুক্রবার দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থা একথা জানিয়েছে। অন্য এক বার্তায় উত্তর কোরিয়া পৃথকভাবে জানিয়েছে, গত ডিসেম্বরে আটক করা মার্কিন মানবাধিকার কর্মীকে তারা ছেড়ে দিয়েছে। এর ফলে ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের আলোচনায় বসার একটি প্রতিবন্ধকতা দূর হল। এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ আলোচনা থেকে দূরে সরে থাকা উত্তর কোরিয়ার ওপর আলোচনায় বসার জন্য চাপ ক্রমেই বাড়ছে। তাই নতুন এ পদক্ষেপ উত্তর কোরিয়ার ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করার সুযোগ তৈরি করতে পারে। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক প্রধান ওয়াং জিয়ারুই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন বলে বেইজিংয়ের এক কূটনৈতিক সূত্র উয়নহাপ সংবাদ সংস্থাকে জানায়। গত বছর তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্র"তি আদায় করেন। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বন্ধু দেশ হিসাবেই চীন পরিচিত এবং দেশটির ওপর ব্যাপক প্রভাবও রাখে চীন। গত অক্টোবরে চীনের জাতীয় দিবসে কিম জং-ইল এও বলেছিলেন, শর্ত ঠিক থাকলে তারা আলোচনায় ফিরতে পারেন। গত বছর উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পর দেশটির ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হয়। ফলে দেশটির অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। কোরিয়া ইনস্টিটিউট অব অব ন্যাশনাল ইউনিফিকেশন এর চো মিন বলেন, "উত্তর কোরিয়ার জন্য আগামী বছরটা খুবই কঠিন হবে। তবে এ সফর সে অবস্থার উত্তরণ ঘটাতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৩৩ ঘ.