লন্ডন, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারত ও ব্রিটেন পরমাণু জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি খসড়া চুক্তিতে উপনীত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ব্যাপারেও দেশ দুটি সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর কথা ভাবছে। ব্রিটেনের বানিজ্যমন্ত্রী পিটার ম্যাণ্ডেলসন বৃহস্পতিবার এ কথা জানান।
ভারতের বানিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে বৈঠকের পর পিটার ম্যাণ্ডেলসন বলেন, বেসামরিক পরমাণু সহযোগিতার বিষয়ে আমরা চুক্তির একটি খসড়া পেয়েছি। এটা সুস্পষ্ট একটা অগ্রগতি। খুব শিগগিরই এ চুক্তি স্বাক্ষর হবে।
তিনি এ চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। তবে বলেছেন, চুক্তিটি স্বাক্ষরের ব্যাপারে আমাদের দেরি করা উচিত নয়।
আনন্দ শর্মাও বলেন, শিগগিরই এ চুক্তি স্বাক্ষর হবে।
ব্রিটেনের বানিজ্য ও বিনিয়োগ বিভাগের একজন মুখপাত্র জানান, ব্রিটেনের কোম্পানিগুলো বেসামরিক পরমাণু প্রযুক্তি ক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী। মুখপাত্রটি আরও জানান, এই খাতে বানিজ্যে ব্রিটেন শীর্ষে রয়েছে।
এর আগে ভারত ২০০৮ সালে যুক্তরাষ্টের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করে। ১৯৭৪ সালে ভারত পরমাণু পরীক্ষা চালানোর পর একঘরে হয়ে পড়েছিলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির মাধ্যমে ভারতের একঘরে অবস্থার অবসান ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৩০ঘ.
bdnews24