কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে আঘাত হানা বিশালকায় ধূমকেতু কিংবা গ্রহাণুখন্ডের কারণে ডাইনোসরের বিলুপ্তি ঘটে থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।
ওই ধূমকেতু বা গ্রহাণুখণ্ড হয়ত পৃথিবীতে আছড়ে পড়ায় ধূলো আর রাসায়নিক মেঘ সূর্যালোক প্রবেশে বাধা দিয়েছে কিংবা এর বিস্ফোরণে দাবানল ঘটে অতিকায় জন্তু ডাইনোসার বিলুপ্ত হয়ে গেছে।
সংঘর্ষে গ্রহানু খন্ড খন্ড হয়ে ভেঙে যাওয়ার আলামত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
জ্যোতির্বিজ্ঞানীরা ইতোমধ্যেই ধূমকেতুর মতো দেখতে একটি বস্তুর সন্ধান পেয়েছেন। এটি দুটি গ্রহাণুর সংঘর্ষে সৃষ্ট বলে তাদের ধারণা। যে কারণে লক্ষ লক্ষ বছর আগে অতিকায় জীব ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
আবি
bdnews24