ইসলামাবাদ, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বোমা হামলায় তিন মার্কিন সেনা নিহতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩০ জনকে গ্রেপ্তার করেছে। এক কর্মকর্তা জানিয়েছেন। ওই হামলায় তিন মার্কিন সেনাসহ তিন শিশু এবং এক পাকিস্তানি আধা সামরিক সদস্য নিহত হয়।
হামলাস্থল উত্তর পশ্চিমাঞ্চলের তিমারগারা শহরের পুলিশ স্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নাইম খান জানান, বুধবারের ওই হামলাকে পুলিশ আত্মঘাতী হামলা বলে ধারণা করছে।
নাইম রয়টার্সকে বলেন,"আমরা গাড়িটির ইঞ্জিন উদ্ধার করেছি। আমাদের সন্দেহ এটাকে বোমার জন্য ব্যবহার করা হয়েছে।"
পাকিস্তানের তালেবানরা ওই হামলার দায় স্বীকার করে হুমকি দিয়েছে আমেরিকানদের ওপর এ রকম আরও হামলা চালানোর।
সোয়াত উপত্যকার কাছে চালানো ওই হামলায় আরও প্রায় ৪৫ জন আহত হয়। যেখানে বছরখানেক আগে পাকিস্তানের সেনাবাহিনী তালেবানবিরোধী অভিযান চালিয়েছিল। পরে সেনাবাহিনী ওই অঞ্চল থেকে তালেবান নির্মূল করা হয়েছে বলে ঘোষণা দেয়।
খান বলেন,"এছাড়াও আমরা দেহের খন্ডবিখন্ড কিছু অংশ খুঁজে পেয়েছি। ধারণা করছি এসব হামলাকারীর দেহাংশ। এগুলো আমরা ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছি।"
গত কয়েক মাস ধরেই পাকিস্তানের তালেবানরা একের পর এক স্কুল কলেজ, সেনা এবং পুলিশের উপর বোমা হামলা চালিয়ে আসছে। যদিও পাক সরকার তালেবান বিরোধী বড়সড় অভিযান চালিয়ে দাবি করেছে, তালেবানদের বেশ কিছু ঘাঁটি তারা ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে, ড্রোন হামলা চালিয়ে তালেবান নেতাকে হত্যার দাবি করছে যুক্তরাষ্ট্র।
নিহত তিন মার্কিন সেনা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত আফগান সীমান্তে যুদ্ধে নিয়োজিত পাক সেনাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন।
তারা একটি বালিকা বিদ্যালয় উদ্বোধন করতে যাচ্ছিলেন। স
bdnews24