ওয়াশিংটন, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্ধেকের বেশি আমেরিকান স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে ইন্টারনেটের সহায়তা নেন। তবে এর মধ্যে মাত্র ৫ শতাংশ ই-মেইলের মাধ্যমে নিজের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিক্স পরিচালিত এক জরিপের ফলাফলে এ তথ্য প্রকাশ পায়।
২০০৯ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ১৮ থেকে ৬৪ বছর বয়সী ৭ হাজার ১৯২ জনের ওপর এ জরিপ চালানো হয়।
ইউএস সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক বিবৃতিতে জানায়, ২০০৯ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ১৮ থেকে ৬৪ বছর বয়সিদের মধ্যে ৫১ শতাংশ গত ১২ মাস ধরে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য ইন্টারনেট ব্যবহার করেছেন।
ইন্টারনেট ব্যবহারে প্রাপ্তবয়স্ক পুরুষদের তুলনায় যুক্তরাষ্ট্রের নারীরা এগিয়ে আছেন। ৫৮ শতাংশ নারী এবং ৪৩ শতাংশ পুরুষ ইন্টারনেট ব্যবহার করে স্বাস্থ্য বিষয়ক তথ্য অনুসন্ধান করেছেন বলে জরিপে দেখা যায়।
এছাড়া ৪ শতাংশ নারী বিভিন্ন অনলাইন চ্যাট গ্র"পে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পুরুষদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫ শতাংশ।
জরিপে পাওয়া যায়, ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক ইন্টারনেটের মাধ্যমেই ওষুধের মাত্রা বাড়িয়ে নিয়েছেন। ১২ মাসের মধ্যে ইন্টারনেটে মাধ্যমেই চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন প্রায় ৩ শতাংশ।
তবে রোগীদের এত আগ্রহ থাকলেও অন্য একটি জরিপে দেখা যায়, চিকিৎসকরা ইন্টানেটের মাধ্যমে রোগীদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে বেশ অনিচ্ছুক।
এ ক্ষেত্রে মুখ্য কারণ তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা। আবার কারো কারো এ ব্যাপারে অনীহা রয়েছে কারণ এ পদ্ধতিতে রোগীদের কাছ থেকে কী পরিমাণে ফি রাখবেন তা বুঝতে পারছেন না তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২০০ ঘ.
bdnews24