২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদাই প্রধান উদ্বেগ: মার্কিন গোয়েন্দা প্রধান

বড় দিনের ব্যর্থ বিমান হামলার সঙ্গে জড়িত আল কায়েদা গ্র"পই এখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান মাথাব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই তারা সংগঠনটির সক্ষমতা, উদ্দেশ্য এবং পশ্চিমা দেশ থেকে কর্মী সংগ্রহের বিষয়গুলো খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড় দিনের ব্যর্থ বিমান হামলার সঙ্গে জড়িত আল কায়েদা গ্র"পই এখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান মাথাব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই তারা সংগঠনটির সক্ষমতা, উদ্দেশ্য এবং পশ্চিমা দেশ থেকে কর্মী সংগ্রহের বিষয়গুলো খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান মঙ্গলবার একথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, ব্যর্থ বোমা হামলার চেষ্টাকারী ওমর ফারুক আব্দুলমুতালাবকে আরবীয় উপদ্বীপের আল কায়দা (একিউএপি) অংশ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার পর বিস্ফোরক সরবরাহ করেছে। সিনেটের গোয়েন্দা কমিটির এক শুনানিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান ডেনিস ব্লেয়ার একথা জানান। ব্লেয়ার বলেন,"আমরা এখনও ঘটনার পুরো পটভূমি আবিষ্কারের চেষ্টা চালাচ্ছি এবং অন্যান্য দেশের হামলার পটভূমি খতিয়ে দেখে মনে হচ্ছে হয়তো একিউএপি এবং এর সহযোগী ইয়েমেনি উগ্রপন্থিরা এ হামলার পরিকল্পনা করতে পারে।' তিনি আরও বলেন,"আমরা উদ্বিগ্ন যে তারা এ ধরনের হামলার চেষ্টা আরও চালিয়ে যাবে। তবে আমরা জানি না এই গ্র"পটি কাদের দিয়ে হামলা চালানোর চেষ্টা করতে পারে।" তবে ব্লেয়ার জানান, এই গ্র"পটি ইয়েমেন ও সৌদি আরবে এর কার্যপরিধি বাড়ানো এবং হামলার পরিকল্পনা করছে। বড় দিনের ব্যর্থ হামলার পর ইয়েমেনকে জঙ্গি বিরোধী যুদ্ধে আরও সহায়তা দিতে পশ্চিমা এবং আরবীয় দাতারা লন্ডনে এক বৈঠকে বসেছিল। হামলা চেষ্টাকারী আব্দুলমুতালাবকে পুরো জিজ্ঞাসাবাদের আগেই বেসামরিক আইনি অধিকার দেওয়া নিয়ে বেশ কয়েক জন সিনেটর উদ্বেগ প্রকাশ করেছেন--- এ ব্যাপারে ব্লেয়ার জানান, এ ধরনের সন্দেহভাজনকে সামরিক আইনে, না বেসামরিক আইনে বিচার হবে এরকম সিদ্ধান্ত ধাপে ধাপে নেওয়ার ক্ষেত্রে কিছুটা ছাড় থাকা উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১২৫ ঘ.