ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশিত বাড়তি ৩০ হাজার সেনার মধ্যে প্রায় ১৮ হাজার সেনা এবছর বসন্তের শেষ নাগাদ আফগানিস্তানে পৌঁছবে। পেন্টাগন মঙ্গলবার একথা বলেছে।
হোয়াইট হাউস প্রথমে সেনা পাঠানোর যে ধীরগতি উল্লেখ করেছিল তার চেয়েও ধীরগতিতে এ সেনা পাঠানো হচ্ছে।
মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চফিস অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন কংগ্রেসের একটি কমিটিতে বলেছেন, তালেবানরা আফগানিস্তানের দক্ষিণ ঘাঁটিতে অনেকদূর অগ্রসর হয়েছে এবং বেশির ভাগ প্রদেশেই তাদের দাপট বাড়ছে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২০ঘ.
bdnews24