২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বত পরিস্থিতির যৌথ পর্যবেক্ষণ চান দালাইলামার দূতরা

চীনের সঙ্গে বিরোধ মেটাতে সহায়ক পদক্ষেপ হিসাবে মঙ্গলবার একযোগে তিব্বতের আভ্যন্তরীণ পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণের প্রস্তাব দিয়েছেন দালাই লামার দূতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 01:36 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ধর্মশালা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--চীনের সঙ্গে বিরোধ মেটাতে সহায়ক পদক্ষেপ হিসাবে মঙ্গলবার একযোগে তিব্বতের আভ্যন্তরীণ পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণের প্রস্তাব দিয়েছেন দালাই লামার দূতরা। গত সপ্তাহে চীনে আলোচনা শেষে ফিরে আসার পর দালাই লামার দূত কাসুর লোদি গিয়ারি জানান, তিব্বতের সব অঞ্চলের জন্য চীনের নতুন নীতি সম্পর্কে প্রথমবারের মতো তাদের ধারণা দেওয়া হয়েছে। তিব্বত বিষয়ক পঞ্চম কর্ম সম্মেলনে জানানো হয়, তিব্বতের সব অঞ্চলে একই ধরনের নীতিমালাই প্রযোজ্য হবে এবং এ নীতি তিব্বতের উন্নয়ন এবং উন্নততর সামাজিক সেবা ত্বরান্বিত করবে। কাসুর লোদি বলেন,"আমরা যদি আমাদের রাজনৈতিক স্লোগান থেকে দূরে সরতে পারি, তবে দেখা যায় যে, সম্মেলনে তিব্বতের জনগণের জন্য মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যেসব বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, তারই রূপরেখা দেওয়া হয়েছে আমাদের স্মারকলিপিতে।" তিনি জানান, তবে তিব্বতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে দু' পক্ষের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। তিনি বলেন,"তাই আসল পরিস্থিতি অনুধাবনের জন্য আমরা যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করার প্রস্তাব দিয়েছি। এটা দু পক্ষের জন্যই ভালো হবে।" দালাই লামার আরেক দূত কেলসাং গিয়াসেন জানান, চীনা পক্ষের অবস্থানের বিন্দুমাত্র নড়চড় হয়নি। তবে এবার তারা অতীতের চেয়ে বেশি মনোযোগ দিয়ে তিব্বত পক্ষের কথাবার্তা শুনেছে। ২০০২ সালে দু' পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও তিক্ততার কারণে তা ২০০৮ সালে বন্ধ হয়ে যায়। চীন তখন অভিযোগর করে বলেছিল, নোবেলজয়ী দালাই লামা একজন সহিংস বিচ্ছিন্নতাবাদী। অন্যদিকে, দালাই লামা জানান, তিনি সত্যিকার অর্থেই নিজের জন্মভূমির জন্য সত্যিকারের স্বায়ত্তশাসন চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯২৫ ঘ.