২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপায়ীর সংখ্যা অর্ধেক কমানোর পরিকল্পনা ব্রিটেনের

ব্রিটেনে ধূমপায়ীর সংখ্যা এ দশকের শেষ নাগাদ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 04:10 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

লন্ডন, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনে ধূমপায়ীর সংখ্যা এ দশকের শেষ নাগাদ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। সিগারেটের প্যাকেটে ব্র্যান্ড ব্যবহার নিষিদ্ধ করাসহ সিগারেট বিক্রি-কলও নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা। বর্তমানে ব্রিটেনে জনগণের ২১ শতাংশই ধূমপায়ী। মন্ত্রীরা এ সংখ্যা ২০২০ সাল নাগাদ ১০ শতাংশ কমিয়ে আনতে চান। বিশেষ করে তরুণদের মধ্যে। স্বাস্থ্যমন্ত্রী এন্ডি বার্নহাম বলেন, "আমরা এ পর্যন্ত এসেছি এবং আরও আগে বাড়ব। আরও বেশি জীবন বাঁচাতে আমরা এ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব।" তিনি বলেন, একদিন আমরা দেখব, যারা একসময় ধূমপান করত তারা কেন তা করত সে কারণই আর খুঁজে পাবে না। সেদিন খুব বেশি দূরে নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৬ ঘ.