বার্লিন, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল ইহুদি বসতিস্থাপন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখতে প্রস্তুত থাকলে তাদের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করা যেতে পারে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার একথা বলেছেন।
বার্লিনে জামান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে আব্বাস একথা বলেন।
আব্বাস এর আগে পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন পুরোপুরি বন্ধ হলেই কেবল ২০০৮ সাল থেকে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা নতুন করে শুরু হতে পারে বলে জানিয়ে আসছিলেন।
গত নভেম্বরে ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন ১০ মাসের জন্য বন্ধ রাখার উদ্যোগ আব্বাস পর্যাপ্ত নয় বলে প্রত্যাখ্যান করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি নিঃশর্তভাবে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত। তবে তিনি পূর্ব জেরুজালেমে বসতিস্থাপন বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৭ ঘ.
bdnews24