২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বিপুল পরিমান অস্ত্র বিক্রির পরিকল্পণা করায় সোমবার চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সরকার নিয়ন্ত্রিত চায়না ডেইলি পত্রিকা বলেছে, এর ফলে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের মাঝে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি হবে।(ভিডিওসহ দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 01:17 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

বেইজিং/টোকিও, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বিপুল পরিমান অস্ত্র বিক্রির পরিকল্পণা করায় সোমবার চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সরকার নিয়ন্ত্রিত চায়না ডেইলি পত্রিকা বলেছে, এর ফলে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের মাঝে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি হবে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাইওয়ানের আত্মরক্ষায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্র"তিবদ্ধ। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৬শ ৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পণা করেছে। এর আগে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে কয়েক দফায় অস্ত্র বিক্রি করলেও প্রেসিডেন্ট ওবামা ক্ষমতা গ্রহন করার পর ওয়াশিংটন এই প্রথম তাইপের কাছে অস্ত্র বিক্রির নতুন এই পরিকল্পণা করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বীপক্ষীয় সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চায়না ডেইলির সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা সঠিক। কোন দেশের নিরাপত্তা যখন বিঘি