২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে ৫ জনে ১ জন শতায়ু হবে

ব্রিটেনের নাগরিকদের প্রতি পাঁচ জনে এক জন একশ' বছর বাঁচবে। ব্রিটেনের শ্রম ও অবসরভাতা মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

লন্ডন, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ব্রিটেনের নাগরিকদের প্রতি পাঁচ জনে এক জন একশ' বছর বাঁচবে। ব্রিটেনের শ্রম ও অবসরভাতা মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে। বর্তমানে ব্রিটেনের জনসংখ্যা ১ কোটিরও বেশি। তাদের প্রায় একপঞ্চমাংশ মানুষ হবে শতায়ু। ভবিষ্যৎ এই শতায়ুদের অর্ধেকের বেশি মানুষেরই বর্তমান বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে। ব্রিটেনের অবসরভাতা মন্ত্রী স্টিভ ওয়েব এক বিবৃতিতে বলেন, বেশিদিন বাঁচার অর্থ হচ্ছে, এসব মানুষ জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় অবসরে কাটাবেন। তিনি বলেন, "আমাদের পরবর্তী জীবনের জন্য পরিকল্পনার গুরুত্ব কতটা তা এ পরিসংখ্যান থেকেই অনুমেয়।" "এ কারণে আমরা অবসরভাতা ব্যবস্থার সংস্কার করছি যাতে দীর্ঘমেয়াদে এটি টেকসই হয় এবং অবসর নেওয়ার পর মানুষ সহজে একটি রাষ্ট্রীয় অবসরভাতা পায়।", বলেন তিনি। অক্টোবরে ২০২০ সাল নাগাদ সরকারি চাকুরিজীবীদের অবসর গ্রহণের বয়স ৬৬ বছর করার এবং এক লাখের বেশি উচ্চ আয়ের মানুষের সঞ্চিত অবসরভাতার ওপর কর ছাড় কমানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। ব্রিটেনের বাজেট ঘাটতি কমাতে এ পরিকল্পনা নেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭১৫ ঘ.