মস্কো, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ার কারান্তরীণ সাবেক তেল টাইকুন মিখাইল খোদরকভস্কিকে আরো ৬ বছরের কারাদণ্ড দেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
তেলের অর্থ চুরি ও পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় খোদরকভস্কিকে বৃহস্পতিবার নতুন করে কারাদণ্ড দেয় রাশিয়ার আদালত।
খোদরকভস্কিকে কারাদণ্ড দেওয়ার জন্য সরকারি কৌসুলিদের অনুরোধ মেনে নিয়ে মস্কোর বিচারক ভিক্টর ডানিলকিন ওই রায় দেন।
রাশিয়ার নেতৃস্থানীয় মানবাধিকার কর্মী এ রায়কে 'উদ্ভট' আখ্যা দিয়েছেন। অন্যদিকে, পশ্চিমা বিশ্ব এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে এর নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ আইনগত ব্যবস্থার অপব্যবহার বলে সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, এ রায় বিশ্ব বাণিজ্য সংগঠনে (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) রাশিয়ার অন্তর্ভূক্তির চেষ্টায় বাধা হয়ে দাঁড়াবে।
ওদিকে, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আদালতের রায় হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। তিনি এ ঘটনাকে মানবাধিকার ও আইনের শাসনের লঙ্ঘণ বলেও সমালোচনা করেন।
অন্যদিকে, খোদরকভস্কির আইনজীবী বলছেন, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ
bdnews24