বাগদাদ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক দখলের পর সহিংসতায় বেসামরিক নাগরিকদের মৃত্যুহার চলতি বছরই সর্বনিু পর্যায়ে রয়েছে।
মানবাধিকার সংগঠন ইরাক বডি কাউন্ট (আইবিসি) কর্তৃক বছরব্যাপী পরিচালিত এক গবেষণা ফলাফলে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ পেয়েছে।
গবেষণায় প্রকাশিত তথ্যে জানা যায়, ২০১০ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা ৩,৯৭৬ জন। যেখানে ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৪,৬৮০ জন।
আইবিসি আরো জানায়, সহিংসতায় নিহতদের সংখ্যাহ্রাসের হার ২০১০ সালে কমে ১৫ শতাংশের দিকে যাচ্ছে।
কিন্তু গত ২০০৯ ও ২০০৮ সালে সংখ্যাহ্রাসের হার ছিল যথাক্রমে ৫০ শতাংশ ও ৬৩ শতাংশ।
আইসিবির এই গবেষণায় ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল ও রাজধানী বাগদাদ সবচেয়ে সহিংসতাপূর্র্ণ শহর হিসেবে চিহ্নিত হয়েছে।
আইসিবি প্রকাশিত নিহত সাধারণ ইরাকিদের বার্ষিক সংখ্যা ইরাকি সরকার প্রকাশিত নিহতের সংখ্যা থেকে বেশি।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত ২০১০ সালের নভেম্বর পর্যন্ত নিহতের বাৎসরিক সংখ্যা ২,৪১৬ জন যা আইসিবি প্রকাশিত সংখ্যা থেকে অনেক কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.
bdnews24