২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি দানের শর্তে মুক্তি!

ডাকাতির দায়ে অভিযুক্ত দুই বোনকে 'কিডনি দান'র শর্তে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 07:04 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির দায়ে অভিযুক্ত দুই বোনকে 'কিডনি দান'র শর্তে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নর। বুধবার বিবিসি জানিয়েছে, জেইমি ও গ্লডেস স্কট নামে দুই বোন ১৯৯৪ সালের এক ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত হন। তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অথচ ডাকাতি করে তারা যা নিয়েছে তার অর্থমূল্য ১১ ডলারের কাছাকাছি মাত্র। দুই বোনের একজন জেইমির কিডনি আর কাজ করছে না। ফলে প্রতিদিনই তাকে ডায়ালিসিস করাতে হয়। অপরজন গ্লডেস যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করছেন। এই অবস্থায় মিসিসিপির গভর্নর হেলি বারবোর এক বোন অপরজনকে কিডনি দান করার শর্তে মুক্তির ঘোষণা দেন। আসামীদের আইনজীবী চৌক লুমুম্বা গভর্নরের এই সিদ্ধান্তকে তাদের বিজয় হিসাবে দেখছে। দণ্ডপ্রাপ্ত দুই বোনই ২০১৪ সালে জামিনে মুক্তি পেতে পারতো। এদিকে ডানপন্থীরা দুই বোনের কারাদণ্ডকে 'লঘু পাপে গুরু দণ্ড' বলে সমালোচনা করেছে। আইনজীবী লুমুম্বা এপিকে বলে, "আমি মনে করি এটি বিজয়। আমি গ্লডেসের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, এ খবর শুনে সে আনন্দিত হয়েছে। আমি নিশ্চিত জেইমিওর অনুভূতিও তাই হবে।" তিনি বলেন, গ্লডিস স্বেচ্ছায় কিডনি দান করবে। রিপাবলিকানদলীয় গভর্নর বারবোর তাদের কারাদণ্ড অনির্দিষ্ট কালের জন্য স্থগিতের ব্যাপারে সম্মত হবেন, তবে শর্ত ভঙ্গ করলে হিতে বিপরীত হতে পারে বলেও জানান লুমুম্বা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/সিআর/১২৫৬ ঘ.