জেরুজালেম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু প্রকল্পের লাগাম টেনে ধরার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে তিন বছর সময় আছে। বুধবার ইসরাইলি বেতারকে একথা জানিয়েছেন ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী মোশে ইয়ালন।
তিনি আরো বলেন, কারিগরি জটিলতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পরমাণু প্রকল্প পিছিয়ে পড়েছে। তবে ইরানি পরমাণু প্রকল্পে ইসরাইলের সম্ভাব্য একতরফা হামলার ব্যাপারে তিনি কিছু বলেননি।
ইরানকে এখনও তার সরকারের সবচেয়ে বড় উদ্বেগের কারণ উল্লেখ করে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরোপিত নিষেধাজ্ঞা সফল হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন,"আমি বিশ্বাস করি এ পদক্ষেপ আরো জোরালো হবে, আর এতে নিষেধাজ্ঞার বাইরের বিষয়ও যুক্ত হবে। এতে ইরানি শাসকদের ওপর পরমাণু সক্ষমতা অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া অথবা টিকে থাকা, এ দু'য়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার চাপ তৈরি হবে"।
"২০১১ বা ২০১২ সাল, ঠিক কখন এটি ঘটবে আমি জানি না, কিন্তু আমরা আগামী তিন বছর সময়কাল নিয়ে কথা বলছি" বলেন ইয়ালন।
ইসরাইলের প্রাক্তন সেনাবাহিনী প্রধান ইয়ালন উল্লেখ করেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনা পিছিয়ে পড়ছে।
এদিকে, ইরানের কম্পিউটার নেটওয়ার্কে ভাইরাস আক্রমণের মাধ্যমে ভিনদেশি অন্তর্ঘাতের কিছু নমুনা লক্ষ্য করেছেন কিছু বিশ্লেষক।
ইয়ালন মনে করেন, বিভিন্ন সমস্যার কারণে ইরানে বোমা তৈরির সময় দীর্ঘায়িত হচ্ছে এবং বলেন, এ মূহুর্তে পরমাণু বোমা বানানোর সামর্থ্য ইরানের নেই।
ইরানের ব্যাপারে এক সময়ের আক্রমণাত্মক মনোভাবের ইয়ালন বলেন, মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্র ইসরাইল ইরানকে পরমাণু বোমার অধিকারী দেখার আগেই হামলা করবে।
তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ অন্যান্য উর্ধ
bdnews24