জোস, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিনের আগের সন্ধ্যায় নাইজেরিয়ায় মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সহিংসতায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। নাইজেরিয়ার কর্মকতারা মঙ্গলবার একথা জানিয়েছেন।
এর আগে শনিবার পুলিশ জানিয়েছিলো বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ শ'রও বেশি মানুষ।
আহতদের অনেকের অবস্থা গুরুতর থাকায় মৃতের সংখ্যা আরো বাড়ারও আশঙ্কা প্রকাশ করা হয়।
সোমবার দিনশেষে নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা ড্যানিয়েল গ্যাম্বো বলেছেন, "আমরা এ পর্যন্ত জোস শহর থেকে ৮০ টি মৃতদেহ উদ্ধার করেছি।"
প্রতিরক্ষা সদস্যদের প্রধান বলেছেন, দুইজন সন্দেহভাজনকে জোস থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরো সহিংসতার ঘটনা যাতে না ঘটে সেজন্য শহরের বিভিন্ন রাস্থায় এবং আশেপাশের জায়গাগুলোতে পুলিশ প্রহরা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২১ ঘ.
bdnews24